ডেভেলপমেন্ট কাপ ফুটবল
অনূর্ধ্ব-১৫ বালকদের বাছাই প্রতিযোগিতা শেষ হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ডেভেলপমেন্ট কাপ ফুটবল (অনূর্ধ্ব-১৫) বালকদের বাছাই প্রতিযোগিতা শেষ হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে সকাল ৯টা থেকে বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই কার্যক্রমের আয়োজন করে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আব্দল মতিন। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান।
বাছাই প্রতিযোগিতায় লাল দলকে পরাজিত করে হলুদ দল চ্যাম্পিয়ন হয়।
বাছাই শেষে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।
দিনব্যাপী এই বাছাই প্রতিযোগিতায় জেলাপর্যায়ে প্রায় ৮০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
এসময় অ্যাডহক কমিটির সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমণ্ডলী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন।