অনূর্ধ্ব-১৬ বালকদের দিনব্যাপী ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালকদের দিনব্যাপী ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে।
আ.আ.ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে সকাল ৯টা থেকে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান।
ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিেিযাগিতায় ৬০ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চূড়ান্ত ভলিবল প্রতিযোগিতায় নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় দলকে ০-২ সেটে পরাজিত করে নয়াগোলা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়।
অন্যদিকে চূড়ান্ত ব্যাডমিন্টন দ্বৈত প্রতিযোগিতায় নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে নয়াগোলা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ পুরস্কার ও ট্রফি বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন— ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, ক্রীড়া সংগঠক মো. হান্নান রজু, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ফানসুর রহমান, সালাউদ্দীন, রিজন, আকিব হোসেন।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন।