ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডা. এম মুর্শেদ জামান মিঞা।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদেরকে নৈতিক চরিত্র গঠনসহ দেশপ্রেমিক, আদর্শ, সৎ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে সুন্দর সুখী বাংলাদেশ গড়ার অভিপ্রায় ব্যক্ত করেন। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও উন্নতিও কামনা করেন তিনি।
বিশেষ অতিথি ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতী সন্তান কানাডা প্রবাসী প্রকৌশলী নাহিদ মাহমুদ, বিদ্যালয়ের ডাইরেক্টর সায়েম আহমেদ ফরহাদ। সূচনা বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সামাদ।
আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবীদের পুরস্কার বিতরণ করা হয়।