শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ইবিএইউবিতে জুলাই শহীদ দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে (ইবিএইউবি) যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ স্মরণ দিবস-২০২৫’ পালিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সফিকুল বারী। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার ড. মো. মাহাবুবুর রহমান।
সভায় উপাচার্য প্রফেসর ড. সফিকুল বারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবদান ও তাদের ত্যাগের কথা স্মরণ করেন এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ছাত্র-ছাত্রীদের এগিয়ে যেতে আহ্বান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক সাহেব আলী প্রামানিক। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন— বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান মো. শাহরিয়ার কবির, আইন বিভাগের প্রধান এস এম শহিদুল ইসলাম, প্রক্টর ইকবাল মো. মাজহারুল ইসলাম। এছাড়া ছাত্রছাত্রীরাও বক্তব্য দেন।
বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ, সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন