ইবিএইউবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের (ইবিএইউবি) স্প্রিং-২০২৫ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ৩০তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের এই ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সফিকুল বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন (অব.) প্রফেসর ড. মো. জিয়াউল আহসান। এছাড়া বিভাগীয় প্রধানসহ, শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।