শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

কালাম হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কালাম আলী কালু (২৯) হত্যা মামলায় মো. আব্দুল খালেক নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ড দেন আদালত।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার মির্জাপুর কালিতলা গ্রামের মো. আজহার আলীর ছেলে।
মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আবদুল ওদুদ জানান, ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি মোন্নাপাড়া আড়বিলের একটি আমবাগান থেকে কালাম আলী কালুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা মো. এরশাদ আলী। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পরির্দমক মো. আব্দুল মালেক মামলার তদন্ত শেষে আব্দুল খালেকসহ চারজনের নামে একই বছরের ২৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিদের মধ্যে আব্দুল খালেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ড প্রদান করেন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য তিনজনকে বেকসুর খালাস প্রদান করেন।

শেয়ার করুন