কৃষ্ণগোবিন্দপুরে বিনামূল্যে চক্ষু শিবির

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এ চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে চক্ষু শিবিরের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার।
দিনব্যাপী অনুষ্ঠিত চক্ষু শিবির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহম্মদ ইসাহাক। বিশেষ অতিথি ছিলেন— কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রফিউজ্জামান, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম শীষ আহমেদ, ডা. শহিদুল্লাহ, সমাজসেবক মো. মনিমুল হক, খাদেমুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক রফি রহমত উল্লাহ। সূচনা বক্তব্য দেন মো. আমিনুল ইসলাম।
এই চক্ষু শিবির আয়োজন করেন নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থা। সার্বিক সহযোগিতায় ছিল গাওসুল আজম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর ও সমাজসেবক মো. মনিমুল হক।