শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল

 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল করেছে যুবদল।
রবিবার বিকালে জেলা যুবদলের আয়োজনে জেলাশহরের পাঠানপাড়াস্থ সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদের বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন— জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, জেলা যুবদলের সদস্য মনির হোসেন, আব্দুল কাদের, অ্যাডভোকেট আব্দুস সালামসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

শেয়ার করুন