শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

খালেদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে খালেদা বেগম হত্যা মামলার এজাহারনামীয় ৪ নং আসামি মোসা. ফাতেমা বেগম গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ফাতেমা চৈতন্যপুর বিজয়মোড় গ্রামের মো. মামুন আলীর স্ত্রী। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকা হতে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
র‌্যাব আরো জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধেরে জেরে জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে চাচাতো ভাইদের হাতে খুন হন খালেদা বেগম। নিহত খালেদা একই গ্রামের মো. সবুর আলী সৈয়বুরের মেয়ে। গত ৫ জুলাই হত্যাকাণ্ডের এঘটনা ঘটে। এঘটনায় নিহতের পিতা বাদি হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশের পাশাপাশি আসামিদের গ্রেপ্তার অনুসন্ধান শুরু করে র‌্যাব। এর আগেও কয়েকজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শেয়ার করুন