শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গণভোটের রায় বাস্তবায়নসহ কয়েকটি দাবিতে বিক্ষোভ সমাবেশ জামায়াতের

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট এই কর্মসূচির আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক এমপি মো. লতিফুর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী, জেলা জামায়াতের নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীম, ছাত্রশিবিরের শহর সভাপতি মো. ইউসুফ আল গালিবসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সংবিধানে প্রয়োজনীয় সংস্কার এনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তারা অবিলম্বে গণতন্ত্রের স্বাভাবিক ধারা ফিরিয়ে আনা এবং জনগণের অধিকার নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরো বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় সংবিধান সংস্কার অত্যন্ত জরুরি। এ সময় তারা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং জনগণের দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
মিছিল ও সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন