শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়া ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বেলা ১০টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন— উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর মহিলা কলেজের প্রভাষক মনিরুজ্জামান ডাবলু, শিক্ষক শরিফুল ইসলাম, হাবিব, ফিরোজ কবির, রহনপুর পুনর্ভবা ও মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, কামরুজ্জামান, বিদায়ী শিক্ষার্থী রওনক খান, নুর ইসলাম, তাহমিদ আবদুল্লাহ, আবু সালেহ সাদ, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন।
আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন