শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল বাইক চালক কিশোরের

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইসমাইল হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। গত শনিবার বিকেলে গোমস্তাপুর উপজেলার খোসালপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, বেপরোয়া দ্রুতগতিতে মোটরসাইকেল (বাইক) চালিয়ে রহনপুর আসছিল ইসমাইল। পথে খোসালপুর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

শেয়ার করুন