শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে তিনটি প্রতিষ্ঠানে ফ্যান দিলেন ড. অপু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩টি প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আইনজীবী ড. সাহফুজ আলম অপু। গত রবিবার রাতে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী মুক্তমঞ্চ, নেজুবাজার ও চৌডালা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ফ্যানগুলো বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, চৌডালা ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড সভাপতি আব্দুল সালাম, সেক্রেটারি কবিরুল ইসলাম, গোমস্তাপুর ইউনিয়ন মুক্তমঞ্চের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ভাদু, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ডের সহসভাপতি আবুল হায়াত, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজল আলীসহ অন্য নেতাকর্মীরা।
ড. এস.এ. অপু জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট উপজেলায় জনগণের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরছেন।

শেয়ার করুন