গোমস্তাপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাসুম সরদার। প্রধান অতিথির বক্তব্য দেন— পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— সাবেক ভিপি ইমদাদুল হক মাসুদ, পার্বতীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইসরাইল হোসেন, সহসভাপতি মোসাদ্দেক হোসেন তুষারসহ অন্যরা।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।