শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, ব্যবসায়ী নেতা নাজমুল হুদা খান রুবেল।
আলোচনার শুরুতে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শেয়ার করুন