শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নির্বাচনে মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নির্বাচনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রহনপুর বাজারে তরকারি পট্টিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ইমদাদুল হক বাদশা। বক্তব্য দেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাহাবুদ্দিন হোসাইন, গোমস্তাপুর উপজেলার আহ্বায়ক সাকিল হোসেন ও সদস্য সচিব হাসান আলি, জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান, রহনপুর পৌর কমিটির সদস্য সাহেব আলি, উপজেলা কমিটির সদস্য ওবায়দুর রহমানসহ অন্য সদস্যরা।
সভায় আসন্ন ত্রয়োদশ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, গোমস্তাপুর উপজেলা কমিটির আহ্বায়ক সাকিল হোসেন ও সদস্য সচিব হাসান আলি, জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেন।
এব্যাপারে সভা শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ইমদাদুল হক বাদশা জানিয়েছেন আগ্রহী ৪ জনের নাম কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে। সম্ভাব্য ৪ জনের মধ্যে একজনকে চুড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচিত করবেন।

শেয়ার করুন