শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে বাইরুল চেয়ারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বাইরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এই উপলক্ষে রবিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভা চলাকালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহ-সম্পাদক সাবেক এমপি আমিনুল ইসলাম কর্মসূচিতে যোগদান করেন।
এসময় বক্তব্য দেন— উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, বিএনপি নেতা আনোয়ার হোসেন, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, বিএনপির সাবেক নেতা সাজ্জাদ আলী, জামিরুল ইসলাম বিপ্লবসহ আরো অনেকে।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং মরহুম বাইরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় ।

শেয়ার করুন