শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে বিএনপির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য বীর সেনাদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রহনপুর আহম্মদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রহনপুর পৌর ও গোমস্তাপুর উপজেলা বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।
রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি ও সদস্য সচিব ইসমাইল হোসেন, বিএনপি নেতা মনিরুল ইসলাম, মো. মিঠুনসহ পৌর ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজয়ী শিক্ষার্থীদের আগামী ৭ আগস্ট পুরস্কার তুলে দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

শেয়ার করুন