শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে ভারতীয় এস্কাপ সিরাপসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাপ সিরাপসহ আরিফ (২৯) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি ইজিবাইক জব্দ করা করা হয়।
আটককৃত যুবক উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নিসকালিপুর গ্রামের মাফির আলীর ছেলে।
১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, বাঙ্গাবাড়ী বিওপির একটি টহলদল ওই সীমান্তের বিভিন্ন স্থানে টহল দিচ্ছিলেন। গোপন সংবাদ পেয়ে ওই বিওপির টহল কমান্ডার হাবিলদার বিপুল চন্দ্র দেবনাথের নেতৃত্বে বিজিবি সদস্যরা সোমবার সকাল ৭টার দিকে বেগুনবাড়ী এলাকায় অভিযান চালান। অভিযানে আরিফকে আটক করা হয়। ওই সময় ২১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাপ সিরাপ ও ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়। আটক আরিফকে এস্কাপ সিরাপ ও ইজিবাইকসহ গোমস্তাপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
তিনি আরো জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু, মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন