শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক সমাজ বংপুরের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী মানববন্ধনে সভাপতিত্ব করেন পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— শিক্ষক মনিরুল ইসলাম, স্থানীয় জামায়াত নেতা জামাল উদ্দিন, সমাজসেবক দেলোয়ার হোসেন, সাদিকুল ইসলাম টুটুল, বিএনপি নেতা গোলাম রাব্বানী রকি, শহিদুল ইসলামসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, বংপুর এলাকায় মাদকের অভয়ারণ্য তৈরি হয়েছে। হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। বিভিন্ন এলাকার লোকজন প্রতিদিন মাদক সেবন করতে আসছে এখানে। এলাকার লোকজন বাধা দিতে গেলে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এলাকার যুবসমাজ মাদকের কবলে পড়তে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধনের আগে ওই এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়।

শেয়ার করুন