শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুর ও নাচোলে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা ও নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে রহনপুর পৌর স্বেচ্ছাসেবক দল আয়োজিত সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে রহনপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রতন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবীর। রহনপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীর রেজার সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল, সদস্য সচিব বাবর আলী রুমন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা সজিব আলী, আলাল, মেহেদী হাসান, আরিফুল ইসলাম আরিফ, অখিলুল জামানসহ অনেকে।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শনিবার বিকেলে নাচোল মহিলা কলেজ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবীর। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল।
প্রধান বক্তার বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন নাচোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সারোয়ার জাহান প্রিন্স।

শেয়ার করুন