গোমস্তাপুর হাম নিয়ে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হাম রোগ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে জনসচেতনতামূলক অবহিতকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।
বক্তারা বলেন, সারাদেশে হাম রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় উপজেলায় প্রতিটি ঘরে রোগ প্রতিরোধে সচেতনতা বার্তা পৌঁছে দিতে হবে। সচেতন হওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ে শিশুদের টিকা দিতে হবে।
এছাড়া সভা থেকে আক্রান্তদের দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেয়ার আহ্বান জানানো হয়। হামের ২ ডোজ টিকা নিলে শিশু ঝুঁকিমুক্ত, নিরাপদ ও সুস্থ থাকা সম্ভব বলে জানানো হয়।