গ্রাম উন্নয়ন সোসাইটির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর উচ্চ বিদ্যালয়ে গ্রাম উন্নয়ন সোসাইটির উদ্যোগে ৮০টি দরিদ্র পরিবারে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। তিনি এলাকার উন্নয়নে গ্রাম উন্নয়ন সোসাইটিকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ওয়ার্ল্ড ভিশণ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জেমস বিশ্বাস, গ্রাম উন্নয়ন সোসাইটির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের কর্মকর্তা আনোয়ার হোসেন এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের সহায়তায় ২০টি গ্রাম উন্নয়ন সোসাইটি নিজ নিজ এলাকায় শিশুর সার্বিক জীবন মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।