শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোডে প্রয়াস ফার্মা’র উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে নতুন একটি ওষুধের দোকান ‘প্রয়াস ফার্মা’র উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে শাহনেয়ামতুল্লাহ কলেজ মার্কেটে প্রয়াস ফার্মার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এখন থেকে মার্কেটের উত্তরের ৪ ও ৫ নম্বর দোকানে দেশী-বিদেশী সব ধরনের ওষুধ সূলভ মূল্যে পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শাহনেয়ামতুল্লাহ কলেজ মার্কেট মসজিদের ইমাম মো. আনোয়ারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক তানভীর আহমেদ রিয়াদ, ফারুক আহমেদ, প্রয়াস হাসপাতালের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক হোসেন আলী, সহকারী ব্যবস্থাপক দুরুল ইসলাম, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, সমৃদ্ধি প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক শাহাদাৎ হোসেনসহ অন্যরা।
এর আগে প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন এবং পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন, প্রশিক্ষণ) আলেয়া ফেরদৌস প্রয়াস ফার্মা পরিদর্শন করেন।

শেয়ার করুন