শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে আবারো তিনজন ডেঙ্গু শনাক্ত

 

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে একজন ও বহির্বিভাগে ২ জন শনাক্ত হন।
পূর্বে ভর্তি ছিলেন দুই জন। এই নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৩ জনে। তাদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।
সিভিল সাজর্ন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে।

শেয়ার করুন