চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গুতে আরো ৪ জন আক্রান্ত : হাসপাতালে ভর্তি ১৬
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০৯ জনে।
সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এই তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩ জন ও নাচোলে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। বর্তমানে ভর্তি আছে ১৬ জন রোগী। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছে। ভর্তি থাকা রোগীদের মধ্যে ১৫ জনই পুরুষ। অন্যদিকে সুস্থ হওয়ায় ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।