চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১২ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ২ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ৭ জন, হাসপাতালটির বহির্বিভাগে ৩ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন মহিলা রোগী শনাক্ত হন।
বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১১ জন রোগী। এছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ৭ জন, শিবগঞ্জ ১ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ২ জন এবং গোমস্তাপুরে ১ জন মহিলা ও ১ জন পুরুষ রোগী রয়েছেন।
২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪৯১ জন।
সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সোমবার এই তথ্য জানানো হয়েছে।