চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৭ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে আবারো ডেঙ্গু রোগী বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৮ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৯ জন, হাসপাতালটির বহির্বিভাগে ৬ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং ভোহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী শনাক্ত হন।
বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৪ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৫ জন ও গোমস্তাপুর থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন, শিবগঞ্জ ১ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ২ জন এবং গোমস্তাপুরে ১ জন পুরুষ ও ভোলাহাটে ১ জন পুরুষ রোগী রয়েছেন।
২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫০২ জন।
সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।