শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে ২ জন এবং শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২১ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জনসহ মোট ৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬ জন পুরুষ ও ৬ জন মহিলাসহ ১২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৪ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৩ জন রোগী ভর্তি রয়েছেন।
সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সোমবার এই তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬২০ জন।

শেয়ার করুন