চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৪ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৭ জন ও বহির্বিভাগে ৫ জন, গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৪ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭ জন পুরুষ ও ৪ জন মহিলাসহ ১১ জন, শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে পুরুষ রোগী ভর্তি রয়েছেন।
অন্যদিকে একই সময়ে জেলা হাসপাতালে ভর্তি থাকা ৩ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতা থেকে ২ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সোমবার এই তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালের আন্তঃবিভাগে মোট ডেঙ্গু শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭৫৯ জন।