শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত আরো ৫৩ জন

 

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন আরো ৫১ জন। তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগের দিন ভর্তি ছিলেন ৬৩ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৫১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ভর্তি আছেন ৬৪ জন রোগী।
রবিবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডায়রিয়া বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়রিয়া বিষয়ক সিভিল সার্জন অফিসের প্রতিদিনের তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন