শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে কমেছে হাম সন্দেহভাজন রোগী

চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হাম সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন হাম সন্দেহভাজন শিশুকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন ছেলে ও ৭ জনকন্যা শিশু রয়েছে।
শুক্রবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের হাম বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো জানানো হয়, এর আগের দিন ৩০ জন ছেলে ও ৪৫ জন কন্যাশিশুসহ ভর্তি ছিল ৭৫ জন শিশু। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ১৯ জন ছেলে ও ১০ জন কন্যাশিশুসহ ২৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ৩ জন ছেলে শিশু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বতর্মানে ভর্তি শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ জনে। তাদের মধ্যে ২২ জন ছেলে ও ৪২ জন কন্যাশিশু রয়েছে।
এদিকে হামের সন্দেহভাজন রোগীর সংখ্যা বৃদ্ধি হবার পর হাসপাতাল কর্তৃপক্ষ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের নিচতলায় হাম আইসোলেশন নামে আরো একটি কক্ষ চালু করেছে। হাসপাতালে রোগী ধারণ ক্ষমতা আর জনবলের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন