চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত নেই

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আর কোনো ডেঙ্গু আক্রান্ত হয়নি বলে সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল জানিয়েছে। তবে পূর্বের রোগী হাসপাতালে ভর্তি আছেন ৭ জন। তারা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী রোগী রয়েছেন।
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে রবিবার এই তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ৭৬৩ জন। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ২২৮ জন।