চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৫ জন ও বহির্বিভাগে ৪ জন এবং শিবগঞ্জে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১১ জন রোগী এবং ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৩ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ৮ জন, শিবগঞ্জে ২ জন পুরুষ, গোমস্তাপুরে ১ জন মহিলা রোগী। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮০৯ জন এবং জেলা হাসপাতালের বহির্বিভাগে চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ২৭০ জন।
সিভিল সার্জন অফিস ও জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে।