চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। শুক্রবার দিবসটি উপলক্ষে র্যালি ও সমাবেশ করে দলটি।
বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। বিভন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের বাতেন খাঁর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব আলহাজ্ব রফিক ইসলাম। কর্মসূচিতে বিএনপি নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম, হায়াতুত দৌলা, ওবায়দুল হক পাঠান, মাসউদা হক সূচিসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরেন।