এসএসসির ফল প্রকাশ
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ ৫ পেয়েছেন ১৮২৪ জন
পাসের হার ৮০.৯৭

চাঁপাইনবাবগঞ্জে এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ হাজার ৬২৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ১১ হাজার ৮৪৫ জন। আর জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ৮২৪ জন শিক্ষার্থী। গড় পাসের হার ৮০.৯৭ শতাংশ। বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে এই তথ্য জানা গেছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মোট ৭০টি উচ্চ বিদ্যালয় থেকে মোট ৪ হাজার ৭৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে পাস করেছেন ৩ হাজার ৯৬৬ জন এবং জিপিএ ৫ পেয়েছেন ৬৬৫ জন শিক্ষার্থী।
শিবগঞ্জ উপজেলায় মোট ৭৫টি উচ্চ বিদ্যালয় থেকে ৫ হাজার ২৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে পাস করেছেন ৪ হাজার ৬৭ জন এবং জিপিএ ৫ পেয়েছেন ৫০৮ জন শিক্ষার্থী।
গোমস্তাপুর উপজেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ১৭০ জন। তাদের মধ্যে পাস করেছেন ১ হাজার ৭৬৫ জন এবং জিপিএ ৫ পেয়েছেন ৩৩০ জন শিক্ষার্থী।
নাচোল উপজেলায় মোট ৩১টি উচ্চ বিদ্যালয় থেকে ১ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে পাস করেছেন ১ হাজার ২৯০ জন এবং জিপিএ ৫ পেয়েছেন ২০৫ জন শিক্ষার্থী।
ভোলাহাট উপজেলায় মোট ১৮টি উচ্চ বিদ্যালয় থেকে ৮৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে পাস করেছেন ৭৫৭ জন এবং জিপিএ ৫ পেয়েছেন ১১৬ জন শিক্ষার্থী।
জিপিএ ৫ প্রাপ্তিতে এবারো এগিয়ে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবার জিপিএ-৫ পেয়েছে ১৬২ জন ছাত্রী। দ্বিতীয় স্থানে রয়েছে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়। এবার জিপিএ-৫ পেয়েছে ১৫২ জন ছাত্র।