শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আরো ১০ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে গত রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫৬ জনে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ১৯ জন রোগী। তাদের মধ্যে ১৪ জন পুরুষ, ৪ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। ভর্তি থাকা রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৫ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাটে ৩ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন