শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন— সংগঠনটির জেলা শাখার উপদেষ্টা শাহজাহান আলী, সভাপতি ব্রহ্মানাথ ঠাকুর, সহসভাপতি অর্পিতা দাস, সহসভাপতি দেব সাগর ঠাকুর, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, কোষাধ্যক্ষ নির্মালা মন্ডল।
বক্তারা অবিলম্বে তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

শেয়ার করুন