শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে দুটি দিবস উদযাপনে প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে বীর শহীদদের স্মরণে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিলসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি দিবস দুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনে সংশ্লিষ্ট সকল বিভাগ ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন— জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, জেলা মৎস্য অফিসার শাহীনুর রহমানসহ আরো অনেকে।
সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন