শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ এই কর্মসূচির আয়োজন করে।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জেলাশহরের অক্ট্রয় মোড়ে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন— জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হারুনুর রশীদ। এসময় সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক ড. ইয়াছিন আলী, জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। সূচনা বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিনূর রহমান। সঞ্চালনা করেন উপ-সহকারী প্রকৌশলী প্রণব কুমার দাশ।
যেখানে সুযোগ রয়েছে, সেখানেই গাছ লাগিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করে চাঁপাইনবাবগঞ্জকে বৃক্ষের জেলা হিসেবে গড়ে তুলে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনার আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন