চাঁপাইনবাবগঞ্জে ভেটেরিনারি ক্লিনিক উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ এলাকার প্রাণিপ্রেমীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ ভেট কেয়ার নামক একটি অত্যাধুনিক ভেটেরিনারি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। জেলা শহরের পাওয়ার হাউজ মোড়ে জেলা পরিষদের বিপরীতে অবস্থিত এই ক্লিনিকটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. গোলাম মোস্তফা। তিনি বলেন, “পোষা প্রাণি ও গবাদি প্রাণির উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ক্লিনিকটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আধুনিক প্রযুক্তিনির্ভর পরিষেবা প্রদানের মাধ্যমে এটি এলাকার প্রাণি-স্বাস্থ্য রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জেলা ভেটেরিনারি অফিসার ডা. কবীর উদ্দীন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর বায়ো কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান ড. মো মশিউর রহমান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মেহেদী হাসান সোহেল, আইন অনুষদের প্রভাষক মোহাম্মদ বিল্লাল হোসেন, মো. তাওসিফ অনিক।
অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে চাঁপাইনবাবগঞ্জে কর্মরত বিভিন্ন ভেটেরিনারি ঔষধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ এবং ভেটেরিনারি কেমিস্টবৃন্দ। ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা প্রদান করবেন জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা. কবীর উদ্দীন আহমেদ, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এনিমেল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মেহেদী হাসান ও একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম।্্ বিশেষজ্ঞ ডাক্তারগণের তত্ত্বাবধানে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা জরুরি পরিষেবা, উন্নত ডায়াগনস্টিক সুবিধা, টিকাকরণ এবং সার্জারির ব্যবস্থা থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়। কর্তৃপক্ষ আশা করছেন, এই নতুন কেন্দ্রটি এলাকার প্রাণিসম্পদ ও পোষা প্রাণির মালিকদের জন্য বিশেষ সহায়ক হবে।