শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

‎‎চাঁপাইনবাবগঞ্জে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন

‎‎চাঁপাইনবাবগঞ্জে যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উদযাপিত হয়েছে।  রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। র‌্যালিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাব থেকে শুরু হয়ে কলেজ মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
‎এরপর প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহ নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ।
যমুনা টেলিভিশনের প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল সূচনা বক্তব্য দেন। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন— সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক জোনাব আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদ ফয়সাল মাহমুদ, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, ডিবিসি নিউজের প্রতিনিধি জহুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন, দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, দৈনিক গৌড় বাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিকসহ গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা।
‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঐতিহ্যবাহী গম্ভীরার নাতি হিসেবে খ্যাত মানি রহমান।
বক্তারা দীর্ঘ ১ যুগে যমুনা টেলিভিশনের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ঐতিহাসিক জুলাই আন্দোলনে জনগণের মতামত নিরপেক্ষভাবে জাতির সামনে তুলে ধরায় অভিনন্দন জানান। আগামীতে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
‎পরিশেষে কেক কেটে দ্বিতীয় যুগে পদার্পণ উদ্যাপন করা হয়।

শেয়ার করুন