শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ৪ হাসপাতালে ভর্তি ৭ জন

 

চাঁপাইনবাবগঞ্জে রবিবার নতুন করে আরো ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২১ জনে।
সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ জানান, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। বর্তমানে ভর্তি আছে ৭ জন রোগী। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রয়েছে। ভর্তি থাকা রোগীদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছে। অন্যদিকে সুস্থ হওয়ায় ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং একজনের অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এসব তথ্য জানান সিভিল সার্জন।

শেয়ার করুন