শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন : প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির বাচ্চু

অন্য দুজনের শুনানি শনিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসন থেকে বাতিল হওয়া তিন প্রার্থীই আপিল করেছেন। তারা হলেন— চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চু ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডি’র প্রার্থী মো. ফজলুর ইসলাম খাঁন।
তাদের মধ্যে গত শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে খুরশিদ আলম বাচ্চু তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে আফজাল হোসেন ও ফজলুর ইসলাম খাঁনের আপিলের শুনানি আগামী ১৭ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. আজাদুল হেলাল এই তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন