শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ-৮৮ সদস্য তারেকের স্মরণসভা ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জের এসএসসি ৮৮ ব্যাচের সদস্য ও ঢাকা বাসস্ট্যান্ডস্থ তুহিন পরিবহনের কাউন্টার মাস্টার প্রয়াত তোজাম্মেল হক তারেকের স্মরণসভা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের জেলা স্কাউট ভবনের স্কাউটার গোলাম রশিদ মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ-৮৮’র সমন্বয়ক শহীদুল হুদা অলকের সভাপতিত্বে এই কর্মসূচি পালন করা হয়। আসরাফুল আম্বিয়া সাগরের সঞ্চালনায় স্মরণসভায় আলোচনা করেন মেসবাহুল জাকের জঙ্গী, খসরু পারভেজ টিপু, আরিফুল হক আরিফ, আব্দুর রউফ জুলমাত। স্মরণসভায় প্রয়াত তোজাম্মেল হক তারেকের সন্তান নয়ন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রয়াত তারেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম মো. মনিরুল ইসলাম।
স্মরণসভায় চাঁপাইনবাবগঞ্জের এসএসসি ৮৮ ব্যাচের বন্ধুরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন