জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার ২০২৫-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে এই শপথ অনুষ্ঠিত হয়।
২০২৫-২০২৮ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহনেওয়াজ খাঁন পান্নার সভাপতিত্বে শপথ পূর্ববর্তী সময়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, সহ-সম্পাদক রবিউল ইসলাম রবি, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান মুকুল, এম কোরাইশি মিল্লু, সাংবাদিক মেহেদি হাসানসহ অন্যরা।
উল্লেখ্য, ২০২৫-২০২৮ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল হাকিমসহ ১৬ জন নির্বাচিত হন।