জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ পালন উপলক্ষে বুধবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার থেকে শুরু হয়ে আগামী ৩ জুন পর্যন্ত চলবে এই পুষ্টি সপ্তাহ।
সিভিল সার্জন কার্যালয় ও সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই কর্মসূচির আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে র্যালি বের হয়। এ সময় জাতীয় পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
র্যালিতে অংশ নেন— অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আস শামস তিলকসহ অন্যরা।
পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সৈয়দ সুমন। সভায় জেলা পুষ্টি কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য হলো— ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’।
বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ রায়হান শরীফের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া।
এসময় উপস্থিত ছিলেন— নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলী, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কাদের, মেডিসিন কনসালটেন্ট ডা. আতিক, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানাসহ বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের স্বাস্থ্যকর্মী, সেবাগ্রহীতা, সাংবাদিকবৃন্দ ও অন্যরা।