শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

জুলাই-আগস্টে হতাহতদের স্মরণে বিএনপির দোয়া ও মৌন মিছিল

গতবছরের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মৌন মিছিল করেছে বিএনপি।
শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। জেলা শহরের শান্তি মোড় থেকে মিছিলটি বের হয়ে বাতেন খাঁর মোড়ে শেষ হয়। সেখানে দোয়া মাহফিলের মধ্যদিয়ে কর্মসূচি শেষ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু ও হায়াতুউদ্দৌলা, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক বুলু বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি সারোয়ার জাহান ও সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া কোয়েলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন