শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

জেলা অ্যাডভোকেসি প্লাটফরমের মানববন্ধন

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট এলাকায় রুপলাল রবিদাস (৪০) ও প্রদীপ রবিদাস (৩৫) কে মিথ্যা চুরির অপবাদে গণপিটুনিতে নির্মমভাবে হত্যার বিচার, অভিযুক্তদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ভূক্তভোগী পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা অ্যাডভোকেসি প্লাটফরম। মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান করা হয়।
রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের সহসভাপতি সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি ইসরাইল সেন্টু, জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের উদ্যোগে সংগঠনের সম্পাদক কর্ণেলিউস মুর্মুরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান। এছাড়া নিহত পরিবারসহ সকল আদিবাসীদের পরিবারদের নিরাপত্তার দাবিও জানানো হয়।

শেয়ার করুন