জেলা কালচারাল অফিসারের বিদায় সম্ভাষণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সলের বদলিজনিত বিদায় সম্ভাষণ রবিবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্ভাষণের আয়োজন করা হয়। একাডেমির সুহৃদ-স্বজন ও প্রশিক্ষক-শিল্পীরা এর আয়োজন করে।
সম্ভাষণ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন- বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফারুক মিথুন। অনুভূতি ব্যক্ত করেন- চাঁপাইনবাবগঞ্জ লেখক পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক সামসুল ইসলাম টুকু, গম্ভীরা নানাখ্যাত মাহবুব আলম, সংগীত প্রশিক্ষক আলাউদ্দিন, জেলা চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম, কবি ও কথাকার আনিফ রুবেদ, পলশা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক হোসেনসহ বিশিষ্টজনরা। সঞ্চালনা করেন লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে ফারুকুর রহমান ফয়সলকে বিদায় সংবর্ধনা দেয়- চাঁপাই গম্ভীরা, মহানন্দা সংগীত নিকেতন, একতারা শিল্পী গোষ্ঠী, আধুনিক আলকাপ দল, মহানন্দা ঝা-ী দল, চাঁপাই লগড়্যা গম্ভীরা, চাঁপাই নকশী গম্ভীরা, সারেগা সংগীত নিকেতন, হৃথিবী রথ, ইলা মিত্র স্মৃতি সাংস্কৃতিক যুব একাডেমিসহ আরো অনেকেই।